ফ্রি টুল
১৮০০ টাকার কম্বল তিন মাসের শীতে দিনে মাত্র ২০ টাকা। ১৮০০ শুনলে কাস্টমার মিলায় বড় খরচের সাথে, আর দিনে ২০ টাকা শুনলে মিলায় এক কাপ চায়ের সাথে। নিচে দাম বসান, দিনে কত পড়ে দেখে নিন।
দিনে পড়ে
দিনে ৳২০
৳১,৮০০ ÷ ৯০ দিন = দিনে ৳২০ (উপরের দিকে রাউন্ড করা)
দিনের হিসাবে বলুনদিনের অঙ্কটা ছোট, চা বা নাস্তার খরচের কাছাকাছি। তাই দিনের হিসাবে বললে দামটা ছোট মনে হয়।
দিনে ৳৫০ পর্যন্ত আমরা ছোট ধরেছি। এটা আমাদের সহজ নিয়ম, গবেষণায় কোনো নির্দিষ্ট টাকার সীমা দেওয়া নেই।
দিনের হিসাবে · এটাই লিখুন
শীতের কম্বল: তিন মাসের পুরো শীতে আরাম, দিনে মাত্র ৳২০! দাম ৳১,৮০০।
পুরো দামে
শীতের কম্বল, দাম ৳১,৮০০। তিন মাসের শীত ধরে নিশ্চিন্তে ব্যবহার করুন।
দিনের দাম ছোট (চায়ের দামের কাছাকাছি): দিনের হিসাবে বলুন
দিনের দাম বড়: পুরো দামটাই বলুন
যেসব জিনিস রোজ ব্যবহার হয়, যেমন কম্বল, জুতা, ব্যাগ, সেগুলোতে দিনের হিসাব সবচেয়ে ভালো মানায়।
Gourville এর গবেষণায় একই দাম দিনের হিসাবে বললে মানুষ সেটাকে ছোট দৈনিক খরচের সাথে মিলিয়েছে, আর পুরো অঙ্কে বললে বড় খরচের সাথে। দিনের হিসাবে বলায় মানুষ বেশি রাজি হয়েছে। পরের গবেষণায় দেখা গেছে, দিনের অঙ্ক বড় হলে ফল উল্টে যায়।
নতুন ক্যাপশন দিলেন, কিন্তু আগের চেয়ে বেশি বিক্রি হলো কিনা মনে থাকে না। তাকভারো একটা ফ্রি বাংলা হিসাবের অ্যাপ, যেখানে প্রতিটা বিক্রি দিন আর কাস্টমার ধরে লেখা থাকে।
অর্ডার নেওয়া, স্টক আর কাস্টমার এক জায়গায় রাখতে আমরা ওয়েবসাইট আর অ্যাপ বানাই।
কথা বলুন