ফ্রি টুল
৳৫০০০ দেখলে কাস্টমার সহজেই বলে "৪০০০ দিবেন?"। ৳৪৮৫০ দেখলে মনে হয় দামটা হিসাব করে রাখা, তাই দরদাম করলেও কাছাকাছি থাকে, যেমন "৪৭০০ হবে?"। নিচে আপনার এখনকার দাম বসান।
গোল দাম ৳৫,০০০: কাস্টমার বলতে পারে "৪০০০ দিবেন?"
৳১,০০০ কম চাইছে
নির্দিষ্ট দাম ৳৪,৮৫০: কাস্টমার বলতে পারে "৪৭০০ হবে?"
৳১৫০ কম চাইছে
এটা শুধু বোঝানোর উদাহরণ, গবেষণার ফল না। গোল দামে প্রায় ২০% আর নির্দিষ্ট দামে প্রায় ৩% কম চাওয়া আমাদের ধরে নেওয়া হিসাব।
এই দামটা দিন
৳৪,৮৫০
আপনার দামের চেয়ে ৳১৫০ কম (৩%)
দেখতে হিসাব করা দাম, আবার মনে রাখাও সহজ।
দাম প্রায় একই রাখতে চাইলে
৳৪,৯৯০
আপনার দামের চেয়ে ৳১০ কম (০.২%)
আপনার দামের প্রায় সমান, শুধু গোল সংখ্যাটা ভাঙা।
কাস্টমার লিখল: "লাস্ট কত?"
সোজা উত্তর · এটাই লিখুন
আপু, শাড়িটার দাম ৪৮৫০ টাকা। খরচ হিসাব করেই দামটা রাখা হয়েছে।
কারণসহ ভদ্র উত্তর
জি আপু, শাড়িটার দাম ৪৮৫০ টাকা। জিনিসের মান, কাজ আর ডেলিভারির খরচ মিলিয়ে দামটা ঠিক করা, তাই এর চেয়ে কমানো সম্ভব হচ্ছে না। পছন্দ হলে অর্ডার কনফার্ম করে দিন।
ছাড়ের বদলে ফ্রি ডেলিভারি
আপু, দামটা ৪৮৫০ টাকাই থাকছে, কারণ খরচ হিসাব করেই রাখা। তবে আজ অর্ডার করলে ডেলিভারি চার্জটা আমরা দিয়ে দেব।
এক হাজার টাকার নিচের দামে শেষে ৫ বা ০ দিন, যেমন ৳২৯৫ বা ৳২৯০। শাড়ি, পাঞ্জাবি, ব্যাগ, জুতার মতো জিনিসে, যেখানে কাস্টমার দরদাম করে, এটা সবচেয়ে বেশি কাজে লাগে।
Janiszewski ও Uy (2008)-এর গবেষণায় দেখা গেছে, নির্দিষ্ট সংখ্যা দেখলে মানুষ সেখান থেকে কম সরে আসে, গোল সংখ্যা দেখলে বেশি। Mason, Lee, Wiley ও Ames (2013)-এর গবেষণায় দেখা গেছে, দরদামে প্রথম প্রস্তাব নির্দিষ্ট হলে উল্টো প্রস্তাবটা কাছাকাছি আসে, কারণ মানুষ ধরে নেয় যিনি দাম বলছেন তিনি হিসাব জানেন। আবার Loschelder, Friese, Schaerer ও Galinsky (2016)-এর গবেষণায় দেখা গেছে, দাম অতিরিক্ত নিখুঁত হলে উল্টো ফল হতে পারে। তাই শেষে ৫০ বা ৯০ রাখাই নিরাপদ।
৪০০০ আর ৪৭০০-এর মতো সংখ্যাগুলো শুধু উদাহরণ, গবেষণার ফল না। শেষে ৫০ বা ৯০ রাখার নিয়মটাও আমাদের নিজের সহজ হিসাব।
"খরচ হিসাব করেই দাম রাখা" বলা সহজ হয়, যখন আসলেই হিসাবটা জানা থাকে। তাকভারো একটা ফ্রি বাংলা হিসাবের অ্যাপ, যেখানে প্রতিটা বিক্রি, খরচ আর লাভ দিন ধরে লেখা থাকে।
অর্ডার নেওয়া, স্টক আর কাস্টমার এক জায়গায় রাখতে আমরা ওয়েবসাইট আর অ্যাপ বানাই।
কথা বলুন