ফ্রি টুল
একটা সাইজ দিলে কাস্টমার ভাবে নেবে কি নেবে না। তিনটা ঠিকঠাক সাইজ দিলে ভাবে কোনটা নেবে, আর অনেকেই মাঝেরটা বেছে নেয়। শর্ত একটাই: তিনটাই যেন সত্যিকারের ভালো অপশন হয়। নিচে আপনার প্যাক আর দাম বসান।
২৫০ গ্রাম · ৳৪০০
গ্রাম প্রতি ৳১.৬০
৫০০ গ্রাম · ৳৭০০
গ্রাম প্রতি ৳১.৪০
এক কেজি · ৳১,৩০০
গ্রাম প্রতি ৳১.৩০
প্রতিটা বড় প্যাকে প্রতি এককের দাম কম। তাই প্রতিটা অপশনই কাস্টমারের কাছে সত্যিকারের ভালো ডিল।
পাশাপাশি সাইজ আর দাম · এটাই লিখুন
মধু ৩ সাইজে: ২৫০ গ্রাম ৳৪০০ · ৫০০ গ্রাম ৳৭০০ · এক কেজি ৳১,৩০০ (বড় প্যাকে গ্রাম প্রতি দাম কম)
প্রতি এককের দামসহ
মধু: ২৫০ গ্রাম ৳৪০০ · ৫০০ গ্রাম ৳৭০০ · এক কেজি ৳১,৩০০। গ্রাম প্রতি দাম: ৳১.৬০ / ৳১.৪০ / ৳১.৩০।
মধু, ঘি, তেল, মসলা, চা পাতা, সাবানের মতো জিনিসে তিন সাইজ সবচেয়ে সহজে মানায়।
Simonson (1989)-এর গবেষণায় দেখা গেছে, কোনো অপশন যখন তিনটার মধ্যে মাঝামাঝি (আপসের) অপশন হয়ে যায়, তখন সেটা বেছে নেওয়ার হার বাড়ে। Bogard, Reiff, Caruso ও Hershfield (2024)-এর গবেষণায় দেখা গেছে, তালিকায় স্পষ্ট খারাপ একটা অপশন রাখলে মানুষ যে অপশন দিচ্ছে তাকে কম বিশ্বাস করে।
৭% কম রাখার নিয়ম আর উদাহরণের দামগুলো আমাদের নিজের সহজ হিসাব, গবেষণা থেকে নেওয়া না।
তিন সাইজ দিলেন, কিন্তু মাঝেরটা আসলেই বেশি বিক্রি হলো কিনা মনে রাখা কঠিন। তাকভারো একটা ফ্রি বাংলা হিসাবের অ্যাপ, যেখানে প্রতিটা বিক্রি দিন আর কাস্টমার ধরে লেখা থাকে।
অর্ডার নেওয়া, স্টক আর কাস্টমার এক জায়গায় রাখতে আমরা ওয়েবসাইট আর অ্যাপ বানাই।
কথা বলুন